1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পূনর্বহালের দাবীতে রাঙ্গামাটিতে কর্মসূচীর ঘোষণা

  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬, ১২.০২ পিএম
  • ১৯০ Time View

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার: অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবীতে রাঙ্গামাটি’তে আগামী সোমবার (৮ জুন)২৬ খ্রিঃ বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার নাগরিক সমাজ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায্য প্রত্যাশা, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে এ শান্তিপূর্ণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ২৯৯ নং রাঙ্গামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারপূর্বক তাঁকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবীতে এই স্মারকলিপি প্রদান কর্মসূচীর ঘোষণা।

কর্মসূচীর মূল দাবী হলো- অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে তাঁকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা।

ঘোষিত কর্মসূচী অনুযায়ী, আগামীকাল সোমবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে।

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এই কর্মসূচীতে যোগ দেওয়ার জন্য আয়োজকরা রাঙ্গামাটি জেলার নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com