1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

কুমিল্লা বুড়িচংয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬, ১২.১৯ পিএম
  • ১৯৫ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বুড়িচংয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৈয়দা রাণী-মা কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে এবং প্রেসক্লাবের সহযোগিতায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকালে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে সৈয়দা রাণী-মা কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে এবং প্রেসক্লাবের সহযোগিতায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল তেল, চিনি, আতপ চাল, পেঁয়াজ, মশলা, সেমাই, কিশমিশ, দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ।
আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাফি, অর্থ সম্পাদক মোঃ ফয়েজ আহমদ, সদস্য মারুফ হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

বক্তারা এ সময় সৈয়দা রানী-মা কল্যাণ ফাউন্ডেশনের পরিচালকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com