1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সেঞ্চুরির চেয়ে ৩ ঘণ্টা ব্যাটিং করা গুরুত্বপূর্ণ: সাকিব

  • আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২, ১১.১৯ এএম
  • ১৮২ Time View

২০১৭ সালের মার্চে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর সর্বশেষ চার বছরে ১১ ইনিংসে প্রায় ৬০০ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। এই সময়ের মাঝে পাঁচটি হাফ সেঞ্চুরির পেলেও সাকিবের নেই কোনো টেস্ট সেঞ্চুরি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে। তবে বাংলাদেশকে সিরিজ হারের মুখ থেকে বাঁচাতে পঞ্চম দিন লিটন দাস ও মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ ব্যাটিং করার বিকল্প নেই সাকিবের।

এমন পরিস্থিতিতে দলকে বাঁচানোর সঙ্গে নিজের সেঞ্চুরির আক্ষেপটা ঘুচাবেন কিনা এমন প্রশ্নের সাকিব জানিয়েছেন, ‘আসলে এখন দলের যে পরিস্থিতি সেঞ্চুরির থেকে দলের জন্য যদি তিন ঘণ্টা ব্যাটিং করতে পারি। আশা করি যে দুজন আছে তিারা যদি লাঞ্চ পর্যন্ত খেলতে পারে এরপর অন্তত আমি যদি তিন ঘণ্টা ব্যাটিং করতে পারি ঐ টা বেশি গুরুত্বপূর্ণ হবে।’

ঢাকা টেস্টে বাংলাদেশের ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন শ্রীলঙ্কার পেসাররা। প্রথম ইনিংসের ১০ উইকেটের ৯টিই নিয়েছিলেন লঙ্কান দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো। দ্বিতীয় ইনিংসেও চার উইকেটের তিনটি নিয়েছেন তাদের পেসাররা। ম্যাচ বাঁচাতে সাকিব বলেন, ‘লাঞ্চের আগে একটির বেশি উইকেট পড়লে আমরা বাজে অবস্থায় থাকবো। সুতরাং লাঞ্চের সময়টা খুবই গুরুত্বপূর্ণ।

যখন দুইটা ব্যাটার এই উইকেটে সেট হয়ে যাবে তখন কিন্তু তাদের আউট করা কঠিন। ওদের আসল হুমকিটা হচ্ছে পেস বোলার। তাদের পেস বোলাররা ৫-৬ ওভারের স্পেল করতে পারে। এই গরমে কতক্ষণ ওরা বোলিং করতে পারবে। লাঞ্চের ভেতরে দুজন হয়তো সর্বোচ্চ ২০ ওভার বোলিং করতে পারবে। ওই হুমকিটা যদি আমরা সামাল দিতে পারি তাহলে অনেক সহজ হয়ে যাবে। বল পুরাতন হয়ে যাবে, বোলাররা ক্লান্ত থাকবে, ব্যাটাররা সেট।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com