1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সায়হাম কটন মিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল সপ্তাহের প্রথম কার্যদিবসে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সাংবাদিক শেখ আনোয়ারকে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসছে আম; আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা, নিয়ম না মানলে জরিমানার হুঁশিয়ারি জেলা প্রশাসকের টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

আদালত অবমাননার অভিযোগ ইমরান খানের বিরুদ্ধে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৪.০৮ পিএম
  • ১৩০ Time View
ইমরান খান

আজাদি মার্চ চলাকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান খান আদালত অবমাননার করেছেন বলে অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন সরকার। আগাম সুষ্ঠু নির্বাচন প্রদানের লক্ষ্যে ইমরান খান ইসলামাবাদে সমাবেশের ডাক দিলে এর বিরোধিতা করেন দেশটির কেন্দ্রীয় সরকার।

এ নিয়ে বৃহস্পতিবার (২৬ মে) একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। খবর জিও নিউজের

জানা যায়, এর আগে দেশটির সর্বোচ্চ আদালত রেড জোন ডি-চকে সমাবেশ না করার নির্দেশনা দেয়। কিন্তু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সে নির্দেশ অমান্য করে সেখানে সমাবেশ করার ঘোষণা দেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদালত অবমাননার অভিযোগটি শুনানির জন্য গ্রহণ করেছে ও ঘটনার তদন্তে একটি বেঞ্চ গঠন করেছে।

এদিকে রাজধানী ইসলামাবাদের নবম অ্যাভিনিউতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিয়েছেন ইমরান খান। এ সময় তিনি সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিতে সরকারকে ছয় দিনের আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায়, তিনি সবাইকে সঙ্গে নিয়ে রাজধানী দখল করবেন বলে সতর্ক করেছেন।

এর আগে গতকাল (২৫ মে) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে রাজধানীর এইচ-৯ ও জি-৯ এলাকার মধ্যে সমাবেশ করার অনুমতি দিয়ে পাকিস্তান সুপ্রিম কোর্ট সরকারের প্রতি নির্দেশনা জারি করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com