1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে রেকর্ড সংখ্যক পদোন্নতি দিতে যাচ্ছে সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১১.৩৬ এএম
  • ১৮৭ Time View
Police

পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে রেকর্ড সংখ্যক পদোন্নতি দিতে যাচ্ছে সরকার।

এজন্য চলতি মাসে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটির (ডিপিসি) বৈঠকের দিন নির্ধারিত করা হয়েছে। আর ওই বৈঠকে নির্ধারণ করা হবে কারা পাবেন পদোন্নতি।

নির্ভরযোগ্য সূত্র মতে, বৈঠকটি আগামী ৩০ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যার জন্য একটি চিঠি ইস্যু হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পদোন্নতি কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

সভায় সম্মানিত সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পুলিশ সদর দপ্তর জানায়, অতিরিক্ত ডিআইজির যে ১২৩টি পদ খালি আছে, তার মধ্যে নতুন সৃষ্ট ৮৮টি। এ ছাড়া আগে থেকে কিছু পদ খালি আছে।

এবার তাই এখানে বড় পদোন্নতির আভাস মিলেছে। তবে সবকটি পদে একসঙ্গে, নাকি কয়েক ধাপে পদোন্নতি দেওয়া হবে- সেটি বৈঠকের পর জানা যাবে।

তারপরই পদোন্নতির প্রজ্ঞাপন জারি হবে মন্ত্রণালয় থেকে।

বর্তমানে পুলিশের অতিরিক্ত ডিআইজির ১২৩টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে একসঙ্গে পদোন্নতি দেওয়া হলে, তা হবে পুলিশ বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় পদোন্নতি।

জানা গেছে, এবারের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিতে প্রাধান্য দেওয়া হতে পারে বিসিএস পুলিশ ক্যাডারের ২০, ২১ ও ২২তম ব্যাচকে।

পাশাপাশি ২৪তম ব্যাচের কিছু কর্মকর্তাকেও পদোন্নতির তালিকায় রাখা হতে পারে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ৩৮০ জন পুলিশ সুপারের (এসপি) নামের তালিকা প্রস্তুত করেছে পুলিশ সদর দপ্তর।

এরই মধ্যে তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে বাছাই করে ১২৩ জনকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হবে।

এর আগে গত বছর দুই দফায় অতিরিক্ত ডিআইজি পদে ২৬ জনকে পদোন্নতি দেয় সরকার। এর মধ্যে ১৩ জানুয়ারি ১৯ জন ও ২ মে সাতজন পদোন্নতি পান।

এ ছাড়া সর্বশেষ গত ১১ মে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে ৩২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার।

এর মধ্যে ২০তম ব্যাচের ১৬ জন ডিআইজি হন। এ ছাড়া এ ব্যাচের অনেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com