1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক

  • আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১১.১৫ পিএম
  • ২৩৫ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ জুয়ার আসরে বিশেষ অভিযানে ৫ জন জুয়ারুকে আটক করেছে। ৪ জুয়ারু পালিয়েছে।

বীরগঞ্জ থানার এসআই (নি:) রায়হান নবীর নেতৃত্বে পুলিশের একটি টিম ২৬ মার্চ রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের সরকারি ক্যানেলের পাশের একটি বাঁশঝাড়ের নিচে গোপনে জুয়ার আসর বসিয়ে তাস খেলার সময় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪ জন পালিয়ে যায়।

আটককৃত জুয়ারুরা হলেন- মরিচা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের খাজে আহম্মেদের ছেলে মোঃ মনোয়ার হোসেন (৪২), মৃত রফিকুল ইসলামের ছেলে অলিম উদ্দিন (৫৫), মাঝবোয়াল সেনপাড়া গ্রামের সচিন সেন ছেলে কিরেন সেন (৪০),  সুন্দরীহাটগাছ গ্রামের মৃত ঝড়ু রায়ের ছেলে মেমানন্দ (৪২), মহাদেবপুর মহুরীপাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র রায়ের ছেলে গোবিন্দ রায় (৩৮)।

পলাতক জুয়ারু আসামীরা হলেন- মহাদেবপুর নিতাই পাড়া গ্রামের মৃত ধননঞ্জয় মাষ্টারের ছেলে প্রনব ওরয়ে সাধু (৬৫), মাঝবোয়াল পুলপাড়া গ্রামের শ্রীধাম চন্দ্র (৫৬), কৈকুড়ি গ্রামের জসিম উদ্দিন (৩২), সুন্দরীহাটগাছ গ্রামের বাবুল হোসেন (৫০)।

২৭ মার্চ বীরগঞ্জ থানায় ৯ জুয়ারু সহ অজ্ঞাত নামা ৫/৭ জনের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং-১৯।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, অভিযান কালে জুয়ার আসর থেকে ২ সেট তাস, নগদ ৩,৬০০ টাকা, ৬টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন এবং একটি পলিথিন জব্দ করা হয়। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com