1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

গাইবান্ধা গৃহবধূ কে ধর্ষনের চেষ্টা সহ এলোপাতাড়ি মারপিট, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৪৯ এএম
  • ৩৬১ Time View

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধা জেলা সদরের লক্ষীপুর ইউনিয়নের উজির ধরনীবাড়ী গ্রামে নুরুন নাহার নামে এক গৃহবধূ কে ধর্ষনের চেষ্টা সহ এলোপাতাড়ি মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ন্যায় বিচারের দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবে (২৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেন ওই ভুক্তভোগী নারী । সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ নুরুন নাহার বলেন, তিনি প্রতিবেশী এএইচ এম জিয়াউর রহমান খানের বাড়ি, জমিজমা দীর্ঘকাল ধরে দেখাশোনা করে আসছেন।

জিয়াউর রহমানের সাথে একই এলাকার কবির, স্বচ্ছ, রওনক, সাত্তার সহ তাদের লোকজনের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষরা জিয়াউর রহমানের জমি থেকে মাটি কেটে নিয়ে যায়। সেই মামলার সাক্ষী হন তিনি । পরে গত ১৬ ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা জিয়াউর রহমানের সম্মানহানি করার জন্য মিথ্যা ধর্ষনের ঘটনার নাটক সাজানোর জন্য তাকে ৫০, হাজার টাকার প্রলোভন দেখায় ।

তাদের কথায় রাজী না হলে প্রতিপক্ষরা তাকে গণধর্ষনের চেষ্টা সহ এলোপাতাড়ি মারপিট করে ঘরে বন্দি করে রাখে। পরে জাতীয় জরুরী মোবাইল সেবা ৯৯৯ এ ফোন দিলে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে। এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরে তিনি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com