1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

নির্বাচনি প্রচারণার প্রথম দিনে ঢাকাস্থ বরুড়া উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা

  • আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১০.৩২ পিএম
  • ৩৩০ Time View

নির্বাচনি প্রচারণার প্রথম দিনে ঢাকাস্থ বরুড়া উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে কুমিল্লা–৮ (বরুড়া) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে ঢাকাস্থ বরুড়াবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মঈনুল হোসেন অপু। ফোরামের সদস্য সচিব মো. জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাকারিয়া তাহের সুমন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে তিনি দলীয় এমপি হিসেবে নয়, বরং বরুড়ার সব মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বারভিডার সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী, এলজিআরডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল কাদের, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ম সচিব ও বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার সভাপতি মনীন্দ কিশোর মজুমদার এবং বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী আবদুস সামাদ। এ ছাড়া বক্তব্য দেন ফোরামের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, মাহবুল আলম, মোহাম্মদ নাজমুল হাসান মিলন ও আলী আকবর।

সভায় অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী তাঁর রচিত গবেষণা গ্রন্থ ‘রাষ্ট্র ভাবনায় খালেদা জিয়া’ জাকারিয়া তাহের সুমনের হাতে তুলে দেন।

জাকারিয়া তাহের সুমন আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি, দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষিকার্ড চালু এবং কৃষি উন্নয়নে খাল খননসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সভায় বক্তারা বলেন, বরুড়ায় আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু, মাদকমুক্ত সমাজ গঠন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এখন সময়ের দাবি। এসব লক্ষ্য বাস্তবায়নে তারা জাকারিয়া তাহের সুমনের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com