1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

ভোলায় বালুবোঝাই বাল্কহেড ডুবি

  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২, ১.৪৩ পিএম
  • ১৪৬ Time View

বরিশাল প্রতিনিধি : ভোলায় কালবৈশাখী ঝড়ে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ সময় তিনটি দোকান দুমড়েমুচড়ে যায়। শনিবার (২১ মে) সকালে সদর উপজেলার ধনিয়া তুলাতুলী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


স্থানীয় মো. মনজু ও নাছিম বলেন, ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠে। এক পর্যায়ে ঝড়ের কবলে পড়ে নদীতে থাকা এমভি তামিম-শামিম নামে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা ছয়জনকে উদ্ধার করা হয়।


ডুবে যাওয়া এমভি তামিম-শামিম বাল্কহেডের নাবিক মো. মনির বলেন, আমরা নদীভাঙনের কাজের জন্য বালু নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমাদের বাল্কহেড ডুবে যায়। পরে আমার নদীতে ঝাঁপিয়ে পড়ি। এ সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে।
ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল বাদশা বলেন, ভোলার মেঘনা নদীর ভাঙন রোধে ইমারজেন্সি কাজে ব্যবহারের জন্য বালুবোঝাই করে এমভি তামিম শামিম নামে একটি বাল্কহেড যাচ্ছিল। তুলাতুলী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। তবে ওই সময় বাল্কহেডে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com