রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর মে দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স ভৈরবে সমবায়ী দম্পতিকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই: এলাকায় চাঞ্চল্য নিউইয়র্ক সার্কেল ‘৮৩ ও ৮৫ এর ঈদ পুন‌র্মিলনী ও বৈশাখ উদযাপন

রূপগঞ্জে রাতের আঁধারে পূর্বায়ন আবাসন সিটির নামে বালি ভরাটের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ, ঝাড়ু মিছিল

শাকিল আহম্মেদ
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ Time View

শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাবো ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গুতুলিয়া মৌজায় ফসলি জমি ও বসতভিটা,জলাশয়সহ ৩০ বিঘা জমি রাতের আঁধারে বালি দিয়ে ভরাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন গ্রামবাসি। ৬ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার কাঞ্চন – নরসিংদী সড়কের  ভোলাবো গুতুলিয়া এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ মোল্লা,সাবেক ভূমি কর্মকর্তা  দানিসুর রহমান, শিক্ষক কামরুল হাসান রিপন মাস্টার, আব্দুল মান্নান মোল্লা, আব্দুর নূর, কৃষক  আনোয়ার আলী,মিলন মিয়াসহ স্থানীয় ভুক্তভোগী জমি মালিকরা৷

এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে গুতুলিয়া মৌজায় যারা জোরকরে নিরীহ জনগণের জমি ও বালি ভরাট করতো, এখন তাদের মাঝে কিবরিয়া,জাকারিয়াসহ একটি ভূমিদস্যু চক্র অবৈধ আবাসন কোম্পানি পূর্বায়ন সিটির নামে জমি জবর দখল করে আসছে। এতে স্থানীয় শত শত কৃষক ও দরিদ্র লোকজন নিঃস্ব হয়ে যাচ্ছেন। এ নিয়ে প্রশাসনকে জানালেও প্রতিকার পাইনি। তাই রাজপথে আন্দোলনে নামছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS