1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

যুক্তরাজ্যের বাজারে নতুন ওষুধ ‘হাইড্রোকর্টিসন’ উন্মোচন করেছে রেনাটা

  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১১.৪১ এএম
  • ১৮৪ Time View

যুক্তরাজ্যের বাজারে হাইড্রোকর্টিসন ৫ মিলিগ্রাম ট্যাবলেট উন্মোচন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি ।

তথ্য অনুযায়ী, অ্যাড্রেনোকর্টিকাল বা অ্যাড্রিনাল অপ্রতুলতায় ভুগছেন এমন রোগীদের জন্য প্রয়োজনীয় কর্টিকোস্টেরয়েড হিসেবে হাইড্রোকর্টিসন ব্যবহৃত হয়। নতুন ৫ মি.গ্রা. আকারের এই ওষুধ চিকিৎসকদের ডোজ নির্ধারণে আরও বেশি নমনীয়তা দেবে, যা শরীরের স্বাভাবিক কর্টিসল স্তর অনুকরণে সহায়ক হবে এবং রোগী ব্যবস্থাপনায় আরও নির্ভুলতা নিশ্চিত করবে।

ওষুধটি রেনাটার মিরপুর কারখানায় উৎপাদিত, যা যুক্তরাজ্যের এমএইচআরএ অনুমোদিত এবং ইইউ জিএমপি-সার্টিফায়েড একটি শক্তিশালী উৎপাদনকেন্দ্র। এটি রেনাটা (ইউকে) লিমিটেডের ব্র্যান্ডিংয়ে যুক্তরাজ্যের বাজারে বাণিজ্যিকভাবে উন্মোচিত হবে।

উল্লেখযোগ্যভাবে, যুক্তরাজ্যের বাজারে ৫ মি.গ্রা. হাইড্রোকর্টিসন সরবরাহকারী অল্প কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে রেনাটা অন্যতম। এতে বৈশ্বিক ওষুধের বাজারে দেশীয় প্রতিষ্ঠানের উপস্থিতি আরও শক্তিশালী হচ্ছে এবং উচ্চমানের এন্ডোক্রাইন থেরাপির সহজলভ্যতা বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com