1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

২০টির বেশি সেফটি ফিচার নিয়ে বাজারে “বিজি ডি১৫ স্কুটার”

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৪.৫৮ পিএম
  • ১৩৭ Time View

বাজারে দিন দিন বৈদ্যুতিক গাড়ি, বাইক ও স্কুটার জনপ্রিয় হয়ে উঠছে পাশাপাশি বাড়ছে এসবের চাহিদা। এ চাহিদার কথা মাথায় নিয়ে বসে নেই বিশ্বের ছোট-বড় টু হুইলার নির্মাতা সংস্থাগুলোও । একের পর এক বৈদ্যুতিক বাইক, স্কুটার নিয়ে হাজির হচ্ছে বাজারে। এবার বিগাউস নিয়ে এলো বৈদ্যুতিক স্কুটার।

এই স্কুটারটিতে থাকবে ২০টিরও বেশি সেফটি ফিচার। আরআর কেবলের অধীনস্থ সংস্থা বিগাউস ভারতে তাদের তৃতীয় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। যার নাম দেওয়া হয়েছে বিজি ডি১৫ (BG D15)। সুরক্ষার দিক থেকে ব্যাটারিচালিত স্কুটারটি নিয়ে বেশ আশাবাদী সংস্থাটি।

বিগাউস ডি১৫-এর বডি থাকছে মেটালের। বোঝাই যাচ্ছে মজবুতের দিক থেকে কোনো আপোস করেনি নির্মাতা সংস্থাটি। সামনে ১৬ ইঞ্চি অ্যালয় হুইল দেওয়া হয়েছে। যা প্রায় মোটরসাইকেলের মতো সমান। এটি খারাপ রাস্তাতেও ভালো রাইড নিশ্চিত করবে ব্যবহারকারীকে।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে আবহাওয়ার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে বিগাউস ডি১৫। এতে IP67 রেটেড সম্পূর্ণ জলরোধী ইলেকট্রিক মোটর ও ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো মর্ডান ফিচারের সঙ্গে আসবে। যা স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করবে বলে আশা করা যায়।

বিগাউস ডি১৫ ইলেকট্রিক স্কুটারের দাম কেমন হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ৪৯৯ টাকায় বুকিং দেওয়া যাচ্ছে। তবে চিন্তা নেই বুকিং করলেই যে স্কুটারটি কিনতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা থাকছে না এই স্কুটারের ক্ষেত্রে। বুকিংয়ের অর্থ পুরো ফেরতযোগ্য বলেও জানিয়ে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com