মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; মাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা রমজানের ফজিলত; তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা গনের সাথে মন্ত্রী এম ইকবাল হোসাইন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে মহিলা দলের সাধারণ সম্পাদক “মিলি কায়কোবাদকে” চায় জেলা বাসি ‎শিবচরকে মাদকমুক্ত করতে ঝুঁকি নিতেও প্রস্তুত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহম্মেদ হানজালা ‎ গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদক সহ এক মাদক কারবারি গ্রেফতার উন্নয়ন সংস্থার উদ্যোগে এলাহাবাদ ইউনিয়নে ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইয়াও ওয়েন–এর সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে সিটি ব্যাংক ডিএসই লেনদেনে সর্বোচ্চ দর বৃদ্ধি এনার্জিপ্যাকের

ট্রেনে পাথর নিক্ষেপ, মামলা প্রত্যাহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩১ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মামলা প্রত্যারহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ছাত্র-জনতা। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্র-জনতার আয়োজনে পৌর শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এসময় বক্তারা বলেন, গত ২৭ অক্টোবর রেলস্টেশনে রেলপথ অবরোধ

কর্মসূচি শেষের দিকে স্টেশন মাস্টারের নির্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার আগে লোকো মাস্টার হঠাৎ জোরে হুইসেল দেন। এসময় স্টেশনের রেললাইনে উপর আন্দোলনকারীরা অবস্থান করছিলো। স্টেশন মাস্টার আমাদের সাথে আলোচনা না করেই ট্রেনের লোকো মাস্টারকে ট্রেন ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। যখন ট্রেনটি সমনের দিকে এগোতে থাকে তখন ট্রেনের সামনে কয়েকজন আন্দোলনকারী ক্ষুব্ধ হয় ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করে।

আমরা কখনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে চাইনি। কিন্তু ঐদিনের পরিস্থিতি সৃষ্টির জন্য সম্পূর্ণ দায়ী স্টেশন মাস্টার ও ট্রেনের লোকো মাস্টার। তাই আমরা দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আটকৃতদের মুক্তির দাবি করছি। এছাড়া এই ঘটনার দায়ী স্টেশন মাস্টার ও লোকো মাস্টারের বিচারের দাবি জানাই।

বক্তব্য শেষে আন্দোলনকারীরা ভৈরবকে জেলার দাবিতে আগামীকাল শুক্রবার জুম্মা নামাজ শেষে ঢাকা-সিলেট মহাসড়কে দুই রাকাত নফল নামাজ আদায় করা হবে বলে জানান তারা।

মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা মাওলানা সাইফুর রহমান শাহারিয়ার, জাহিদুল ইসলাম, বিছাস সভাপতি মহিউদ্দিন,  ছাত্রনেতা হান্নান হিমু, ছাত্র নেতা বিন ইয়ামিন জুনাইদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS