1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

ব্যাপক পতনে পুঁজিবাজার, সংশয়ে বিনিয়োগকারীয়রা

  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২, ৪.২০ পিএম
  • ১২০ Time View
Dhaka Stock Exchange

সাপ্তাহিক ও সরকারি ছুটির কারণে তিনদিন লেনদেন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৬ মে) ভয়াবহ দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৩৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে ৬ হাজার ৪৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ২১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৪০ পয়েন্ট।

এদিন তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারহোল্ডারদের বিক্রির চাপের কারণে ধসে পরে বাজার। দিনটিতে ৯১ শতাংশ সিকিউরিটিজের দর কমেছে। সূচকের ব্যাপক পতন হলেও বিক্রির চাপে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে ৩৮১টি প্রতিষ্ঠানের ২৮ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ১৪১টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৪৮টির, আর অপরিবর্তিত রয়েছে সাতটির।

অন্যদিকে, ব্যাপক পতনের কারণে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ মাস আগের অবস্থানে নেমে গেছে। অর্থাৎ ডিএসইর সূচক আবারও সাড়ে ৬ হাজার পয়েন্টের নিচে চলে এসেছে। এর আগে চলতি বছরের ৮ মর্চ ডিএসইর প্রধান সূচক ছিল ৬ হাজার ৪৭৪ পয়েন্টে। আজ ১৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩০ পয়েন্টে।

এদিকে বাজার বিশ্লেষকেরা মনে করছেন, রিজার্ভে ডলার সংকট, শ্রীলঙ্কার অর্থনীতি দেউলিয়া ঘোষণার পাশাপাশি প্রশান্ত কুমার (পি কে) হালদার ধরা পড়ায় পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। তাতে বাজারে প্যানিক সেল বেড়েছে। আর এই ইস্যুগুলোকে কাজে লাগিয়ে কারসাজি চক্র কম দামে শেয়ার কিনছে। আর বিনিয়োগকারীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

এদিন সবচেয়ে বেশি দাম কমেছে ফিনিক্স ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, তজিম উদ্দিন টেক্সটাইল, এসিআই ফরমুলেশন, আলহাজ টেক্সটাইল, জেমিনি সি ফুড, ইস্টার্ন হাউজিং এবং আইপিডিসি লিমিটেড।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিকের শেয়ার। এরপর যথাক্রমে লেনদেন হয় বেক্সিমকো, জেএমআই হসপিটাল, আরডি ফুড, ফুওয়াং সিরামিক, এরআরবিসি ব্যাংক, ওরিয়ন ফর্মা, সালভো ক্যামিক্যাল, এসিআই ফরমুলেশন এবং লফার্জহোলসিম লিমিটেড।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৮২.০৪ পয়েন্ট বা ১.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৬.৫৬ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৩টির, কমেছে ২৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দর। আজ সিএসইতে ৪৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com