1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরী‘আহ পরিপালনে অঙ্গীকার আরও দৃঢ়: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স ওয়ার্কশপ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে নন এমপিও শিক্ষক সম্মেলন ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস

পতন ধারায় লেনদেন শুরু

  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২, ১১.২৫ এএম
  • ১৩৯ Time View
DSE

পুঁজিবাজারে নতুন সপ্তাহের শুরুটা ভাল হলো না। আজ সোমবার (১৬ মে) বাজারে লেনদেন শুরুই হয়েছে পতন ধারাকে সঙ্গী করে। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এক শতাংশের বেশি কমে গেছে। দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া ৭৯ শতাংশ কোম্পানির শেয়ার।

গত সপ্তাহের শেষভাগে টানা তিন দিনের পতন হয়েছে বাজারে। তিন দিনে ডিএসইএক্স কমেছে প্রায় দেড়শ পয়েন্ট। এ অবস্থায় নতুন সপ্তাহে বাজার কিছুটা ঘুরে দাঁড়াবে বলে আশা করছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু ওই আশায় পানি ঢেলে দিয়ে আজ বাজার শুরু-ই হয়েছে দর পতনের তীব্রতা দিয়ে।

আজ ডিএসইতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৪৪টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে দাম বাড়ে মাত্র ৪৬টির, কমে ২৭২টির দাম। আর ২৬ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

ওই সময় পর্যন্ত ডিএসইতে সব সূচক ছিল নিম্নমুখি। বেলা সাড়ে ১০টায় ডিএসইএক্স ৬ হাজার ৪৯৩ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছিল, যা আগের দিনের চেয়ে ৭১ দশমিক ৫০ পয়েন্ট বা ১.০৯ শতাংশ কম। অন্য দুটি সূচকের মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএসই ৩০ কমেছে ১.১৭ শতাংশ ও ইসলামী শরীয়া সূচক ডিএস কমেছে ০.৭৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com