1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

বাবর আলীর ‘মানাসলু’ জয় কৃত্রিম অক্সিজেন ছাড়াই

  • আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৫১ এএম
  • ৬৭ Time View

বাংলাদেশী হিসেবে পর্বতারোহণের নতুন এক ইতিহাসে রচিত হলো। কোন প্রকার কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ (উচ্চতা ৮,১৬৩ মিটার) জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টা ৪৫ মিনিটে এই পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। শিখরে বাবরের সাথে ছিল দীর্ঘদিনের পর্বতসাথী বীরে তামাং।
কৃত্রিম অক্সিজেনের সহায়তা ছাড়া কোনো বাংলাদেশির আট হাজারি শৃঙ্গ জয় করার এটাই প্রথম নজির, যা করে দেখালেন বাবর।
বাবর আলীর পাশপাশি এদিন ‘মানাসলু’ জয় করেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩টায় পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয় করেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিন অভিযাত্রীই বেজক্যাম্প ছেড়ে ৬ হাজার ৩২৫ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প ২-এ পৌঁছে যান। তার আগে বেশ কয়েক দিন তারা বেজক্যাম্প থেকে ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিলেন।
‘মানাসলু’ পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট)। এটি পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত। উচ্চতায় ৮ম হলেও বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে এর অবস্থান চতুর্থ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বাংলাদেশের পতাকা ওড়ান চট্টগ্রামের ছেলে বাবর আলী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com