1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দলের বাংলাদেশ দূতাবাস, আলজেরিয়া পরিদর্শন এবং মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের সাথে মতবিনিময়

  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১.০৯ এএম
  • ৮৭ Time View

আলজিয়ার্স, ০৭ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের তেরো সদস্যের একটি প্রতিনিধি দল ০৬ সেপ্টেম্বর বাংলাদেশ দূতাবাস, আলজিয়ার্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে, ফোরামের সদস্যবৃন্দ আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মো. নাজমুল হুদার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং আলজেরিয়াতে বাংলাদেশের রপ্তানি সুযোগ বৃদ্ধিসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময়কালে প্রতিনিধিদল বাংলাদেশের বাজারে আলজেরিয়ার পণ্য সরবরাহ বৃদ্ধির পাশাপাশি আলজেরিয়াতে বাংলাদেশের রপ্তানিপণ্য বৃদ্ধির নানা দিক সম্পর্কে আলোকপাত করেন। উক্ত আলোচনায় বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের জন্য বিভিন্ন কার্যক্রমের প্রস্তাব করা হয়। এছাড়াও, কৃষি ও কৃষি-শিল্প, তৈরী পোষাক, জ্বালানী, জাহাজ নির্মাণ শিল্প, ফল রপ্তানী, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, জনশক্তি রপ্তানী, সাংস্কৃতিক বিনিময়সহ নানা বিষয়ে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যা আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে নতুন ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মো. নাজমুল হুদা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের অধিকতর সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে ফোরামের এ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। রাষ্ট্রদূত আরও বলেন যে, এ ধরনের আলোচনা এবং সহযোগিতামূলক বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবে।উল্লেখ্য যে, বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি মোহাম্মদ নূরুল মোস্তফা ও সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরীসহ ফোরামের তেরো জন সদস্য বর্তমানে আলজেরিয়ায় বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই এবং Intra-African Trade Fair (IATF2025) -এ অংশগ্রহণের নিমিত্ত আলজেরিয়াতে ভ্রমণ করছেন। ব্যবসায়ী প্রতিনিধিদল তাদের সফরকালে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রে চিহ্নিত করার পাশাপাশি আলজেরীয় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com