1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিপিবি(এম)

  • আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৫৬ পিএম
  • ১৮১ Time View

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান এক বিবৃতিতে, নীলফামারীর উত্তরা ইপিজেড-এ শ্রমিকদের বকেয়া বেতনের যৌক্তিক দাবীর আন্দোলনে পুলিশ ও যৌথবাহিনীর বর্বরোচিত হামলা ও গুলিতে শ্রমিক হতাহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, আজ সকালে নীলফামারীর উত্তরা ইপিজেড-এর এভারগ্রীন কারখানা মালিকপক্ষ অযৌক্তিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা কারখানা খোলাসহ ২০ দফা দাবীতে আন্দোলনে নামে। আন্দোলনরত শ্রমিকদের উপর যৌথবাহিনী হামলা চালায় হামলায় ১ জন নিহত ও অনেকে গুলিবিদ্ধ  আহত হন।

নেতৃদ্বয় বলেন, শ্রমিকদের ন্যায় সংগত দাবীর মধ্যে রয়েছে- উৎপাদন টার্গেট কমানো, ওভারটাইম নিশ্চিত করা, ছুটি যথাযথভাবে দেওয়া, বেতন ও ভাতা সময়মতো পরিশোধ, আবাসন ও প্রমোশনের জটিলতা নিরসন, সকাল ৭টার আগে ডিউটি না রাখা, গর্ভবতী শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা, শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করা যখন তখন চাকরিচ্যুত না করা।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, বর্তমান ইন্টেরিম সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অতীতের মতই মালিক পক্ষের স্বার্থ রক্ষা ও লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে, যা ফ্যাসিস্ট শাসন উত্তর সময়ে কারোই কাম্য ছিল না। কিন্তু বাস্তবে জুলাই গণ-অভ্যুত্থানের পরেও সরকার পুরনো পথেই হাঁটছে। বারবার শ্রমিক হত্যা-নির্যাতন ও তাদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে শ্রমিক-কৃষকসহ সাধারণ জনগণের অধিকার সংকুচিত হয়েছে এবং শ্রমিকদের গুলি করে হত্যাও করা হচ্ছে।

বিবৃতিতে নেতৃদ্বয় নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যা ও নির্যাতনের নিরপেক্ষ তদন্ত, বিচার, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com