1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইরানে ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ

  • আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১০.৫৩ পিএম
  • ১১৪ Time View

ইরানে বছরের শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ শুক্রবার (২৯ আগস্ট) জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রীয়ভাবে ভয় দেখানোর হাতিয়ার করে মৃত্যুদণ্ডকে ইরানে একটি পদ্ধতিগত ধরন হিসেবে ব্যবহার করা হয়েছে। খবর এএফপির।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, ২০২৫ সালের প্রথম অর্ধে তেহরানের মৃত্যুদণ্ড কার্যকর করার এই পরিমাণ ব্যাপকভাবে বেড়ে গেছে। আজ শুক্রবার জেনেভায় মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ইরানি কর্তৃপক্ষ বছরের শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

রাভিনা শামদাসানি আরও বলেন, প্রকৃত চিত্র অন্যরকম হতে পারে। এটা হতে পারে আরও খারাপ, পর্যাপ্ত স্বচ্ছতার অভাবের কারণে। রাভিনা জানান, শুধুমাত্র জুলাই মাসেই কমপক্ষে ১১০ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা ২০২৪ সালের সংখ্যার প্রায় ‍দ্বিগুণ।

রাভিনা শামদাসানি বলেন, উচ্চ হারে মৃত্যুদণ্ডের এই সংখ্যা ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহারের একটি পদ্ধতিগত ধরনকেই নির্দেশ করে। এক্ষেত্রে জাতিগত সংখ্যালঘু ও অভিবাসীদের অসামঞ্জস্যপূর্ণভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ বিষয়ে তিনি আফগান, বেলুচ, কুর্দি ও আরব নাগরিকদের কথাও উল্লেখ করেন।

দেশটিতে এই বছরের প্রথম ছয় মাসে মাদক সংক্রান্ত অভিযোগের ঘটনায় ২৮৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলেও জানানো হয়।

জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র শামদাসানি আরও উল্লেখ করেন, দেশটিতে প্রকাশ্যেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি বলেন, বছরের শুরু থেকে এ পর্যন্ত সাতজনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ফাঁসি দেওয়ার সময় শিশুরাও উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com