1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে, শপথ সন্ধ্যায়

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৪.৩৪ পিএম
  • ১২৭ Time View

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি শপথ নেবেন। আজ তার দল বিষয়টি নিশ্চিত করেছেন বলে খবরে লঙ্কান সংবাদ মাধ্যম দ্য ডেইলি মিরর এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, শপথ গ্রহণের পর তিনি রাজধানী কলম্বোর একটি মন্দিরে যাবেন। সেখান থেকে ফিরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শুরু করবেন।

এর আগে বুধবার (১১ মে) সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিক্রমাসিংহে। বৈঠকটির ব্যাপারে ডেইলি মিরর জানিয়েছিল, বৈঠকে গোতাবায়া রাজাপাকসে ইউএনপি নেতা রনিল বিক্রমসিংহকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে প্রস্তাব দেন। আর তিনি প্রেসিডেন্টের প্রস্তাব গ্রহণ করে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যেতে দিতে বললেন।

প্রসঙ্গত, গত সোমবার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। তার পদত্যাগের ফলে পদটি শূন্য হয়ে পড়ে। এরপর মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বিরোধীদল সামাজি জানা বালাবউইগেয়ায়ার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসাকে প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সাজিথ জানিয়েছিলেন, প্রেসিডেন্ট পদত্যাগ করলেই কেবল তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। এরপর গতকাল রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন প্রেসিডেন্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com