1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

ডিএসইর পিই রেশিও কমেছে

  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১.৩৭ পিএম
  • ১০২ Time View

বিদায়ী সপ্তাহে (১৭ আগস্ট থেকে ২১ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০ দশমিক ১৯ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০ দশমিক ২৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০ দশমিক ২১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০ দশমিক ০২ পয়েন্ট বা ০ দশমিক ১৯ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১৮ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.৫১ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১০.৪৪ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১১.২১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.২৫ পয়েন্টে, আর্থিক খাতে ১১.৫২ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৫৩ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৬৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.৫৮ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৪৭ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.২৬ পয়েন্টে, আইটি খাতে ১৬.৯৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৮.১৪ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ২০.৩৭ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.২৮ পয়েন্টে, ট্যানারি খাতে ২৭.২০ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৮.১৭ পয়েন্টে, পাট খাতে ৩৩.২৬ পয়েন্টে এবং সিরামিক খাতে ৫৭.১৩ পয়েন্টে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com