1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

সরকারি কর্মচারীদের অনুদান বাড়ল

  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১০.৫৫ পিএম
  • ৭৬ Time View

সরকারি কর্মচারীদের জন্য কল্যাণ অনুদানের হার বাড়ানো হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসা অনুদানও ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।

অন্যদিকে দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান কর্মচারীর জন্য ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের জন্য ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া যৌথ বীমার এককালীন অনুদান ২ লাখ থেকে ৩ লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা ২ হাজার থেকে ৩ হাজার টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব অনুদানের ব্যয় বরাদ্দ করা অর্থ এবং নিজস্ব রিসোর্স থেকে করতে হবে। অতিরিক্ত কোনো বরাদ্দ দাবি করা যাবে না। অনুদান দেয়ার ক্ষেত্রে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে এবং সব ধরনের আর্থিক বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com