মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‘IRIDPNFL Socio-Economic Development Sukuk’ ইস্যু নীতি সুদহার করিডোরের নিম্নসীমা পুনঃনির্ধারণ জামালপুর-৩ আসনে জামায়াতের গণমিছিলে হাজার হাজার মানুষের ঢল গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ ভূরুঙ্গামারীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল ​সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা: বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক নির্বাচনী অপরাধে তাৎক্ষণিক বিচার: সারাদেশে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ ফ্যাসিবাদ রুখতে ১১ দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান নাগরিক মঞ্চের চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

আইপিও’র মাধ্যমে ১৬’শ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৮৭১ Time View

বিদায়ী বছর ২০২১ সালে পুঁজিবাজারে ১টি সুকুক বন্ড ও ১৪টি কোম্পানিসহ মোট ১৫টি কোম্পানি বাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে মূলধন সংগ্রহ করে। কোম্পানিগুলো মোট এক হাজার ৬৫৮ কোটি ৪৪ লাখ টাকা মূলধন সংগ্রহ করে৷

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে  ৩টি কোম্পানি প্রিমিয়াম বাবদ ২৯৭ কোটি ৭৩ টাকা মূলধন উত্তোলন করে৷

অপরদিকে ২০২০ সালে ৮টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র মাধ্যমে মোট ৯৮৫ কোটি ৮৭ লাখ টাকা মূলধন সংগ্রহ করেছিল৷ এর মধ্যে ৩টি কোম্পানি প্রিমিয়াম বাবদ ৩১১ কোটি টাকা মূলধন উত্তোলন করে৷

কোম্পানিগুলো হচ্ছে-

তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করে।

লুব-রেফ বাংলাদেশ আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানিটি ১০৪ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার ৫৬০ কোটি টাকার প্রিমিয়াম সংগ্রহ করে।
ই-জেনেরেশন আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে।
এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১২০ কোটি কোটি টাকা সংগ্রহ করে আইপিওর মাধ্যমে।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করে।

ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানিটি প্রিমিয়াম বাবদ ৪১ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার ৫১০ কোটি টাকা সংগ্রহ করে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৯ কোটি টাকা সংগ্রহ করে।
বারাকা পতেঙ্গা পাওয়ার আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানিটি প্রিমিয়াম বাবদ ১৫১ কোটি ২২ লাখ ৯৫ হাজার ১২০ কোটি টাকা সংগ্রহ করে।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক আইপিও’র মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহ করে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স আইপিও’র মাধ্যমে ১৬ কোটি টাকা সংগ্রহ করে।

এছাড়া একমি পেস্টিসাইডস আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি, ইউনিয়ন ইন্স্যুরেন্স ১৯ কোটি ৩৬ লাখ, বিডি থাই ফুড অ্যান্ড ব্রেভারেজ ১৫ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক ৪২৮ কোটি টাকা সংগ্রহ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS