1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না

  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ২.১৫ পিএম
  • ৫৫ Time View

কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি।

কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেয়া হবে না। যতো বড় চাঁদাবাজই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসবো।’

এক সাংবাদিক প্রশ্ন করেন, চাঁদাবাজিটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? কোনো চাপ রয়েছে কি না।

জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘চাঁদাবাজের ব্যাপরে কোনো প্রেসার নাই। যদি কোনো চাঁদাবাজকে পান আমাদের জানান, সঙ্গে সঙ্গে তাকে আমরা আইনের আওতায় আনবো। এজন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা চাঁদাবাজদের চিহ্নিত করে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর হাতে সোপর্দ করেন।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না।’

সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃকৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com