1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনার্জিপ্যাক পাওয়ার টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার দরে মিশ্র প্রবণতা চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন

দরবৃদ্ধির শীর্ষে জেমিনি সীফুড

  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪.৫৪ পিএম
  • ১৩৪ Time View
gemini sea food

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (১৩ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ১২৩টির শেয়ারদর বেড়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে জেমিনি সীফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৩ আগস্ট) জেমিনি সীফুড লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৫ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ। এতে করে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লিগেসি ফুটওয়্যার লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা বা ৯ দশমিক ৭২ শতাংশ।

তৃতীয় স্থানে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর, যা বেড়েছে ৩৫ টাকা ২ পয়সা বা ৮ দশমিক ৫০ শতাংশ।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- সেন্ট্রাল ভেটারিনারি ফার্মাসিউটিক্যালস লিমিটেড – ৭ দশমিক ৬২ শতাংশ, সোনালী ব্যাংক লিমিটেড – ৬ দশমিক ৬৩ শতাংশ, আল-হাজ তেক্সটাইল মিলস লিমিটেড – ৬ দশমিক ৩৯ শতাংশ, খান ব্রাদার্স – ৫ দশমিক ৫১ শতাংশ, ইস্টার্ন কেবলস লিমিটেড – ৫ দশমিক ৩৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন – ৪ দশমিক ৯৬ শতাংশ এবং মোনোসপুল লিমিটেড – ৪ দশমিক ৭৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com