1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল

নির্বাচন বিলম্ব হবে না এবং নির্ধারিত সময়েই হবে: প্রেস সচিব

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৫.২০ পিএম
  • ১০২ Time View

নির্বাচনে বিলম্ব হবে না এবং প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়েই হবে বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, প্রোক্লেমেশন ও চার্টার নিয়ে কাজ হচ্ছে। আগামী পাঁচই অগাস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে। আগামী পাঁচ – ছয়টা দিনে আমরা বুঝবো সামনে কোথায় যাচ্ছি। একটা বিষয় নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না।

মুহাম্মদ ইউনূস নির্বাচন যে সময়ে হওয়ার কথা বলেছেন তার থেকে এক দিনও দেরি হবে না বলে জানিয়ে তিনি আরও বলেন, উনি প্রথমে বলেছিলেন ইলেকশন এপ্রিলের ১৫ দিনের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজ এগিয়ে যায় তবে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এটার একটা দিন দেরি হবে না। চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, ইলেকশন তার সময়মতো হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com