1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে আসছে চীনা চিকিৎসক দল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ২.০৪ পিএম
  • ১০০ Time View

সিঙ্গাপুর ও ভারতের পর এবার অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি চিকিৎসা দল ঢাকায় আসছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন তারা। চীন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, দগ্ধ রোগীদের তারা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা এবং মূল্যায়ন প্রদানের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন।

উল্লেখ্য, ২১ জুলাই ঢাকায় বিমান দুর্ঘটনায় দুই শতাধিক হতাহত হয়। ইতিমধ্যে সিঙ্গাপুর ও ভারত তাদের চিকিৎসক দল ঢাকায় পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com