বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান এবং হজ্জ-উমরার প্রস্তুতি আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

নতুন বিনিয়োগ করবে কেডিএস এক্সেসরিজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৫৯৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড তার বিভিন্ন ইউনিটের উৎপাদনক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগ করবে। এই বিনিয়োগের পরিমাণ ৪ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কেডিএস এক্সেসরিজ লিমটেড তার বোর্ড প্ল্যান্টের কিছু মেশিনারিজ পরিবর্তন করার জন্য ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা বিনিয়োগ করবে। এর ফলে এই প্ল্যান্টের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়বে।

কোম্পানিটি তার বিদ্যমান বোতাম ইউনিটে ২ কোটি ১০ লাখ ৪৭ হাজার টাকা বিনিয়োগ করবে। এর মাধ্যমে এই ইউনিটে নতুন ৬টি টারনিং মেশিন, ২টি সেন্ট্রিফিউগাল কাস্টিং মেশিন ও ৪টি ওয়াটার পলিশিং মেশিন যুক্ত হবে।

অন্যদিকে কোম্পানিটি তার ইলাস্টিক ও ন্যারো ফেব্রিক ইউনিটের উৎপাদনক্ষমতা বাড়াতে ৬৮ লাখ টাকা বিনিয়োগ করবে।

নতুন মেশিনারিজ সংযোজন ও বিদ্যমান কিছু মেশিনারিজ পরিবর্তনের ফলে কোম্পানিটি বাড়তি ৯ লাখ পিস কার্টন, ১৩ হাজার লাখ জিজি বোতাম, ৯৬ লাখ গজ ড্র কর্ড উৎপাদনে সক্ষম হবে কোম্পানিটি।

আলোচিত মেশিনারিজ স্থাপন ও পরিবর্তন পরবর্তী পূর্ণ উৎপাদনক্ষমতার পর কোম্পানি বার্ষিক রাজস্ব প্রায় ১০ কোটি টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS