1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

রাশিয়ার প্রতি সংহতি জানিয়ে পুতিনকে চিঠি পাঠালেন কিম

  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২, ১১.৩৬ এএম
  • ১১৬ Time View

রাশিয়ার বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন। চিঠিতে তিনি মস্কোর প্রতি সংহতি জানিয়েছেন বলে খবর দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন। পত্রিকাটিতে ওই চিঠির বিষয়বস্তুও প্রকাশ করা হয়েছে।

চিঠিতে ‘রাজনৈতিক ও শত্রু বাহিনীর নানা ষড়যন্ত্রের’ মুখে থাকা রাশিয়ার নাগরিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কিম। দুই দেশের মধ্যকার কৌশলগত, ঐতিহ্যগত ও বন্ধুত্ব ভবিষ্যতে আরও উন্নত হবে বলেও ইচ্ছা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা। খবর- পার্সটুডের

গত সোমবার জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৭ম বার্ষিকী পালন করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই বিজয়কে প্রতি বছর ‘বিজয় দিবস’ হিসেবে স্মরণ করে রাশিয়া। এ উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে চিঠি দেন কিম জং-উন।

গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পরপরই মস্কোর প্রতি সমর্থন জানিয়েছিল কিম জং উনের প্রশাসন। এই সংঘাতের জন্য ইউক্রেনের যুক্তরাষ্ট্র-ঘেঁষা নীতিকেই দায়ী করেছে পিয়ংইয়ং।

মার্চ মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের এক জরুরি বৈঠকে রাশিয়ার ‘ইউক্রেন আগ্রাসনের’ নিন্দা জানিয়ে উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে যে পাঁচটি মাত্র দেশ ভোট দিয়েছিল তার অন্যতম ছিল উত্তর কোরিয়া। এছাড়া, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন সংকটের জন্য অব্যাহতভাবে ওয়াশিংটনকে দায়ী করে বিবৃতি দিয়ে আসছে। পিয়ংইয়ং বলছে, রাশিয়ার নিরাপত্তা ইস্যুতে মস্কো যে গ্যারান্টি চেয়েছিল তা না দিয়ে আমেরিকাই ইউক্রেন সংকটের সূত্রপাত করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com