1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

ত্রয়োদশ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি, ভোটকেন্দ্র ৪৫ হাজার

  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১২.২৫ পিএম
  • ৫৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াতে যাচ্ছে প্রায় ১২ কোটি ৭৫ লাখে। ফলে ভোটকেন্দ্রও বাড়িয়ে প্রায় ৪৫ হাজারে উন্নীত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র থাকলেও এবার বাড়তে পারে আরও প্রায় ২ হাজার ৭৮৬টি।

ইসি সূত্রে জানা গেছে, নতুন ভোটার অন্তর্ভুক্তির ফলে ভোটকেন্দ্র বাড়াতে খুব শিগগিরই একটি সমন্বয় সভা আহ্বান করা হবে। সভায় ভোটকেন্দ্র নির্ধারণ, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে।

ইসি জানিয়েছে, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বহু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই কিংবা দরজা-জানালা জরাজীর্ণ। এসব কেন্দ্র মেরামতের জন্য সংশ্লিষ্ট শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটকেন্দ্র বাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যাও বাড়বে। দ্বাদশ সংসদ নির্বাচনে আনসার, বিজিবি, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ সদস্য মোতায়েন ছিল। এবার সংখ্যাটি আরও বাড়তে পারে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বরাদ্দ জনপ্রতি ৪০০ টাকা থেকে ১,৮২০ টাকা পর্যন্ত নির্ধারিত ছিল। এবার কেন্দ্র বৃদ্ধির সঙ্গে সঙ্গে নির্বাচন ব্যয়ও বাড়বে বলে জানিয়েছে ইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com