1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

জ্বালানি তেলের মূল্য কমানোর অনুপাতে বাস ভাড়া কমানোর দাবী: যাত্রী কল্যাণ সমিতি

  • আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫, ১.১৬ পিএম
  • ১২৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েক দফা জ্বালানি তেলের মূল্য কমানোর সংখ্যানুপাতে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া কমানোর দাবী জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

০১ জুন বিকালে সংগঠনের নব-নির্বাচিত কার্যকরী কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া ও মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এই দাবী জানান।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নি¤œমুখী তাই দেশের বাজারে প্রতিমাসেই জ্বালানি তেলের দাম কমছে।

সরকার কখনো ১ টাকা কখনো ৩ টাকা হারে মূল্য কমানোর কারনে বাসের ভাড়া কমানোর ক্ষেত্রে গরিমসি করায় দেশের সাধারণ মানুষ জ্বালানি তেলের মূল্য কমানোর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে সরকার বাস ভাড়া বাড়ানোর তোয়াক্কা না করেই বাস মালিকেরা ভাড়া বাড়িয়ে দেন। ভাড়া কমানোর ক্ষেত্রে তারা নানান অযুহাত খুঁজতে থাকেন। ফলে দেশের গণপরিবহনে সরকারের বেঁেধ দেওয়া ভাড়া আর মাঠে আদায়কৃত বাস ভাড়ায় বিরাট ফারাক গড়ে উঠেছে। অন্যদিকে, সরকারের বাস নির্ধারন কমিটিতে যাত্রীসাধারণের কোন প্রতিনিধিত্ব না রাখায় দেশের যাত্রীসাধারণ এই ক্ষেত্রে অন্ধকারে থাকেন। বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া নির্ধারনে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী জানান। একই সাথে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়ানো ও কমানোর পূর্ণাঙ্গ তালিকা সচ্ছতার স্বার্থে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতিকেও প্রদানের দাবী জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com