1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

সচিবালয়ে আন্দোলন-পাল্টা অবস্থান, আলোচনায় বসছে জুলাই মঞ্চ

  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ২.২৩ পিএম
  • ৭৪ Time View

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ শুরু করেছেন কর্মচারীরা। অপরদিকে আন্দোলনকারিদের ফ্যাসিস্ট সরকারের দোসর অবহিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জুলাই মঞ্চের।

আজ দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ভেতরে জুলাই মঞ্চের ১০ সদস্যের প্রতিনিধিদলকে পুলিশ কর্মকর্তারা আলোচনার জন্য ভেতরে নিয়ে যান।

এর আগে পুলিশের ১৪৪ ধারা উপেক্ষা করে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করছিল জুলাই মঞ্চ। সচিবালয় ও এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তাদের উৎখাতের দাবিতে গতকাল সোমবার রাত থেকে তারা সচিবালয়ের সামনে ওসমানী মিলনায়তনের পাশে অবস্থান করছেন। বেলা ১১টার দিকে পুলিশ অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করলে তারা অনড় থাকার অঙ্গীকার করেন।

জুলাই মঞ্চের নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসর আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটি অবহিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এসে আশ্বস্ত না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এ সময় পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করলে বাগবিতণ্ডা হয়।

এদিকে চতুর্থ দিনের মতো সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ করছে কর্মকর্তা কর্মচারীরা। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদের নেতা ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার সাংবাদিকদের ব্রিফকালে বলেন, ৩৩৪ জনের একটি তালিকা সরকারকে দিয়েছি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সচিবালয়ে নানা গ্রুপে বিভক্ত হয়ে কর্মচারীরা অস্থিরতা তৈরি করে চলেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com