1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

পুলিশের কাছে বড়জোর থাকবে শর্টগান: আইজিপি

  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭.৩৭ পিএম
  • ১১৯ Time View

পুলিশের হাত মারণাস্ত্র না দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ বাহিনীর আর কখনো হত্যাকারী বাহিনী হবে না।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

আইজিপি বলেন, ‘যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়, সেগুলো আমরা এড়িয়ে যাবো। তবে সবার সঙ্গে আলোচনার করে ঠিক করব। অন প্রিন্সিপাল আমরা মনে করি, পুলিশ ক্যান নট বি কিলার ফোর্স।’

পুলিশ প্রধান আরও বলেন, ‘আমার কাছে বড়জোর শর্টগান থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা সবার। তবে যেসব বিশেষ জায়গাগুলোতে ঝুঁকি থাকে বা রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে অবশ্য সেগুলো মানা খুব কঠিন হয়। সে সব ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com