1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইমরানের চরিত্রহননে কোম্পানি ভাড়া করেছে শরীফ পরিবার

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৩.৫৯ পিএম
  • ১০৮ Time View
Imran-Khan

বর্তমান পাক্ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরিবার বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগ উঠেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেছেন, শাহবাজের পরিবার তাঁর চরিত্রহননের জন্য কয়েকটি প্রতিষ্ঠান ভাড়া করেছে। তাঁর চরিত্রে সেই প্রতিষ্ঠানগুলো কালিমালেপনের ‘উপাদান’ তৈরি করছে বলে দাবি করেছেন তিনি। খবর ডনের।

গতকাল (৪ এপ্রিল) স্থানীয় টেলিভিশন চ্যানেল হাম নিউজে অভিনেতা শান শহিদকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ তোলেন ইমরান খান। এছাড়া, প্রতিপক্ষের তৈরি ‘ডীপফেইক’ ভিডিওর বিষয়ে সমর্থকদের সতর্ক থাকারও অনুরোধ জানান তিনি।

রাজনীতিতে বিপণন প্রতিষ্ঠানের ব্যবহার ও পঞ্চম প্রজন্মের যুদ্ধ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ইমরান খানের কাছে। জবাবে তিনি দাবি করেন, তার চরিত্রহননে এ ধরনের প্রতিষ্ঠান ভাড়া করেছে শরিফ পরিবার।

ইমরান খান বলেন, আমাকে মাফিয়াদের মুখোমুখি হতে হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় হলো শরিফ মাফিয়া… তারা সবসময় ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে। কারণ ৩৫ বছর ধরে এরা দুর্নীতিতে লিপ্ত। যখনই কেউ যখন দুর্নীতির দিকে আঙুল তোলে, তারা সেই ব্যক্তির চরিত্রের ওপর আক্রমণ করে।

এক ঘণ্টার ওই সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ঈদের পরপরই তার চরিত্রহননের জন্য পূর্ণপ্রস্তুতি নিয়ে ফেলেছে শরিফ পরিবার। তার কথায়, এখন যেহেতু ঈদ শেষ, আপনারা দেখতে পাবেন, তারা আমার চরিত্রহননের জন্য পুরোপুরি প্রস্তুত। তারা এমন প্রতিষ্ঠান ভাড়া করেছে, যারা এর উপাদান তৈরি করছে।

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দাবি, আগামী মে মাসের শেষ নাগাদ ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে পিটিআই। এ জন্যই জনগণের চোখে তাকে খাটো করা এবং তার চরিত্রহনন করতে চায় শরিফ পরিবার। তবে তারা এটি অনেক আগে থেকেই করে আসছে। এটি নতুন কিছু নয় বলে দাবি করেছেন ইমরান খান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com