1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

এবার ট্রেনে বিলম্ব ও কালোবাজারি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৩.২৩ পিএম
  • ৭৬ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর ট্রেনে বিলম্ব ও কালোবাজারি হচ্ছে না। যাত্রীরা আরামদায়কভাবে যাত্রা করতে পারছেন।   

আজ রোববার (৩০ মার্চ) সকালে ঈদযাত্রা উপলক্ষে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।

‘কালোবাজারির বিষয়ে আমাদের জিরো টলারেন্স ছিল’ উল্লেখ করে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি স্টেশন ঘুরে দেখেছি, ট্রেনগুলো যে সময়ে ছাড়ার কথা, ঠিক সময়েই ছেড়েছে। কোনো ট্রেনে কোথাও কোনো লেট (বিলম্ব) হচ্ছে না। দুই নম্বর বিষয় হচ্ছে, এখানে কোনো কালোবাজারি হচ্ছে না। টিকিট পেতেও কারও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আপনারা জানেন এখানে ২৫ শতাংশ টিকিট স্ট্যান্ডিং দেওয়া হয়, এবারও তাই দেওয়া হয়েছে। এজন্য অনেক সময় মনে হয়, স্ট্যান্ডিং প্যাসেঞ্জার কেন? ঈদের সময় সবাইকে নেওয়ার জন্য স্ট্যান্ডিং পেসেঞ্জার নেওয়া হচ্ছে।’

ট্রেনের ছাদে যাত্রী পরিবহণ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেকে শেষ মুহূর্তে ছাদে উঠে যায়। তখন তাকে টেনে নামাতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য অনেকে ছাদে যাচ্ছে।’

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা অনেক খুশি। তারা কমফোর্টেবলভাবে যাত্রা করতে পারছেন। অনেকে দাদা-দাদি, নানা-নানির সঙ্গে ঈদ করতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com