1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

আগের চেয়ে এবার রাস্তাঘাটের অবস্থা ভালো: ওবায়দুল কাদের

  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৩.৫৪ পিএম
  • ২৯৩ Time View

আগের যেকোন সময়ের চেয়ে এবার বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগের যেকোন সময়ের চেয়ের এবার বাংলাদেশের রাস্তাঘাট ভালো। জনগণের যাতে দুর্ভোগ না হয়, এ জন্য আমরা বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের অনুরোধ করেছি, যেন ধাপে ধাপে ছুটি দেওয়া হয়।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘যাদের যা দায়িত্ব, সে দায়িত্ব যদি যথাযথভাবে পালন করা হয়, তাহলে এ ঈদযাত্রা অনেকটা ভালো হবে। ঈদযাত্রায় কোনো মানুষকে যাতে রাস্তায় কষ্ট বা দুর্ভোগে পড়তে না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।’

পরিবহন সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘অনেক সময় রাস্তায় ভিড় দেখলেই অনেক গাড়ি রং রোডে (উল্টোপথে) যাওয়া শুরু করে। দু’চারটা গাড়িও রং রোডে ঢুকে গেলে পুরো এলাকা যানজটের সৃষ্টি হয়। যাদের যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করলে অনেকটাই সমস্যার সমাধান থেকে উত্তরণ সম্ভব। তাহলেই ঈদে যাত্রা দুর্ভোগ থেকে স্বস্তির হবে।’

বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে মন্ত্রীকে অবহিত করা হলে তিনি বলেন, ‘বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।’ কেউ অতিরিক্ত ভাড়া নিলে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ঈদের পরের আন্দোলন- দেখতে দেখতে ১৩ বছর পেরিয়ে গেছে। বিএনপি দিশেহারা পথিক, পথ হারিয়ে কখন যে কী চায়, তারা নিজেরাও জানে না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com