1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

আমিরাতে রমজান উপলক্ষে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড়

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ১০.১৮ পিএম
  • ১২৭ Time View

পবিত্র রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি সুপার মার্কেট ১০ হাজার পণ্যের ওপর ৫০ শতাংশের বেশি ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, যেসব সুপার মার্কেট ছাড়ের ঘোষণা দিয়েছে, তাদের মধ্যে রয়েছে লুলু হাইপার মার্কেট। আমিরাতজুড়ে তাদের ৬০০টি শাখা রয়েছে। তারা তাদের সাড়ে ৫ হাজার পণ্যের ওপর ৬৫ শতাংশ ছাড় দিচ্ছে। 

এছাড়া অন্য একটি সুপার মার্কেট জায়ান্ট তাদের পাঁচ হাজারের বেশি পণ্যে প্রায় ৬০ শতাংশ ছাড় দিচ্ছে বলে জানান সুলতান দারউইস নামে আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

রমজানের সময় স্থানীয় বাজারে যেন পর্যাপ্ত পরিমাণ পণ্য থাকে, তা নিশ্চিত করতে সবাই কাজ করছে বলেও জানান অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। 

রমজানে কেউ যেন অতিরিক্ত মুনাফা অর্জন না করতে পারে প্রতি বছরই সেটি নিশ্চিত করার চেষ্টা করে আমিরাত সরকার।

সূত্র: খালিজ টাইমস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com