1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি, আইপি৬৮/আইপি৬৯ রেটিংয়ের সঙ্গে আন্ডারওয়াটার ফটোগ্রাফি কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক নির্বাচনী ব্যয়ের তথ্য দাখিলে এজেন্টের ব্যাংক হিসাবও বাধ্যতামূলক রাজধানীতে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকা র‌্যাবের অবসান, নতুন নামে যাত্রা শুরু এসআরবির ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিন বকেয়া হলে ইডিএফ ঋণ বন্ধ বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি

চাঁদ দেখা গেছে, রোজা শুরু রবিবার

  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৮.৩৭ পিএম
  • ১৪৩ Time View

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রবিবার (২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন তারা।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ফলে আগামীকাল থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসেছে। সভায় সভাপতিত্ব করছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশের বিভিন্ন জায়গায় চাঁদ দেখা গেছে। সে খবর আমাদের কাছে এসেছে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক ফখরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. ইব্রাহিম ভূঞা, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আ. রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক রুহুল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ আশরাফু কবীর, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মোহাম্মদ নেয়ামতুল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতি মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com