1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা

  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৩.৫৮ পিএম
  • ৮৩ Time View

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান বাহিনীর ছোড়া ড্রোন একটি তিনতলা মেডিকেল স্থাপনায় আঘাত হানে। এতে ৬৪ জন রোগীকে ওই হাসপাতাল থেকে বের করে আনা হয়েছে। এ ছাড়া হামলায় আবাসিক ভবন, শপিং সেন্টার এবং আলাদা বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহভ বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ার আটটি ড্রোন বেসামরিক এলাকায় আঘাত হেনেছে এবং শহরের তিনটি জেলায় আঘাত করেছে। 

তিনি জানান, হামলায় পাঁচজন আহত হয়েছেন। তবে মেয়র ইহর তেরেকহভ জানান, হামলায় আহতের সংখ্যা সাত।  এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আট অঞ্চলে ইউক্রেনের ৪৮টি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে।  

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা তিন বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে আপাতত কোনো লক্ষণ নেই। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com