1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

ইইউর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.৫৭ এএম
  • ৫৬ Time View

এখন থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রকে ‘ক্ষতিগ্রস্ত’ করার উদ্দেশ্যে এই জোট গঠন করা হয়েছিলো।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং শিগগির তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি বলেন, সাধারণভাবে শুল্কের হার ২৫ শতাংশ হবে। এটি গাড়ি এবং অন্যান্য সব কিছুর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে অন্যায় আচরণের শিকার হতে হচ্ছে। তিনি বলেন, ইইউ যুক্তরাষ্ট্রের গাড়ি ও কৃষিপণ্য গ্রহণ করে না, অথচ যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর সব ধরনের পণ্য আমদানি করে।

বর্তমানে ইইউ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক বসায়, যা ইউরোপ থেকে আমদানি করা যাত্রীবাহী গাড়ির ওপর যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের চারগুণ। তবে যুক্তরাষ্ট্র পিকআপ ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক ধার্য করে।

ট্রাম্প বলেন, সত্য কথা বলতে গেলে, ইউরোপীয় ইউনিয়ন গঠনের উদ্দেশ্যই ছিল যুক্তরাষ্ট্রকে ধোঁকা দেওয়া। আর তারা সেটি সফলভাবেই করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com