1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
ঢাকায় নকিুঞ্জতে আইএফআইসি ব্যাংকরে এটএিম বুথরে আনুষ্ঠানকি উদ্বোধন রাসুল (সা.)-এর অবমাননা আর বরদাশত করা হবে না: শাপলা চত্বরের স্মরণসভায় ইনসাফ গার্ড সভাপতি খান রায়হান সিলেট জুড়ে এপ্রিল মাসে সড়কে ঝরল ১৫ প্রাণ ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত মাধবপুরে মহাসড়কের পাশে জঙ্গল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে পৌর নির্বাহী কর্মকর্তা অনিয়মিত থাকায় ভুগান্তিতে সেবাগ্রহীতারা রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ অর্থ ফেরতের দাবিতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়েছে গ্রাহকরা ঐতিহাসিক শাপলা চত্বর দিবস আজ, নানা কর্মসূচি বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, কমলো ১% এর বেশি

জার্মান পার্লামেন্ট নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২.২৪ পিএম
  • ৪৭ Time View

জার্মান পার্লামেন্ট নির্বাচনে শেষ হয়েছে ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোট৷ একটানা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখন চলছে গণনা। ধারণা করা হচ্ছে, আগামীকাল সকাল নাগাদ শেষ হবে পূর্ণ ভোট গণনা।

তবে বুথ ফেরত জরিপ থেকে নির্বাচনের ফল সম্পর্কে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। এতে দেখা গেছে, রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ ২৮ দশমিক ৫২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে কট্টর ডানপন্থি দল এএফডি। দলটি পেয়েছে ২০ দশমিক ৮০ শতাংশ ভোট।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বর্ন ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এতথ্য উঠে এসেছে।

বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন এসপিডি রয়েছে তৃতীয় অবস্থানে। এই দলটিকে ভোট দিয়েছে ১৬ শতাংশ জার্মান।

সিডিইউ/সিএসইউ প্রার্থী ফ্রিডরিখ মেৎর্সের হতে পারেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর। তারা হয়তো এসপিডি বা গ্রিনের সঙ্গে জোট করে সরকার গঠন করবে। কিন্তু এএফডি’র কট্টর অবস্থানের কারণে তাদের এড়িয়ে চলছে সবকটি রাজনৈতিক দল৷ তাই জোট সরকারে দলটিকে দেখা না যাওয়ার সম্ভাবনা প্রবল।

এবারের পার্লামেন্ট নির্বাচনে মোট ভোটার প্রায় ৬ কোটি৷ এবারের নির্বাচনে ৮৩-৮৪ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। জার্মানির সাম্প্রতিক জাতীয় নির্বাচনে এটি রেকর্ড।

গত নভেম্বেরে এসপিডির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। জনমত জরিপে এগিয়ে আছে রক্ষণশীল দল সিডিইউ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com