1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

এজেন্ট ব্যাংকিংয়ে আমানত-ঋণ বিতরণ বেড়েছে

  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.১১ এএম
  • ৮৪ Time View

এজেন্ট ব্যাংকিংয়ের সব সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে। এ সেবায় বেড়েছে আমানতের পরিমাণ ও ঋণ বিতরণ। একই সঙ্গে বেড়েছে হিসাব সংখ্যাও। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, সদ্য বিদায়ী ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ে মোট হিসাবধারীর সংখ্যা ছিল ২ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ১০৯টি। তিন মাস পর অর্থাৎ ডিসেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ে হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ২৩০টি। সে হিসাবে মাত্র তিন মাসের ব্যবধানে হিসাব বেড়েছে ৫ লাখ ৮৯ হাজার ১২১টি।

গত সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিয়ে আমানতের পরিমাণ ছিল ৩৯ হাজার ৫২৯ কোটি ৩৬ লাখ টাকা। ডিসেম্বর শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৯৫৫ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে এজেন্ট ব্যাংকিয়ে আমানত বেড়েছে ২ হাজার ৪২৬ কোটি টাকা বা ৬ দশমিক ১৪ শতাংশ।

বিদায়ী বছরের সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় ঋণ বিতরণের স্থিতি ছিল ২১ হাজার ৯৪ কোটি টাকা। তিন মাস পর ডিসেম্বর শেষে ঋণ বিতরণের স্থিতি দাঁড়িয়েছে ২৪ হাজার ২৮ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে ঋণ বিতরণের স্থিতি বেড়েছে ২ হাজার ৯৩৮কোটি টাকা বা ১৩ দশমিক ৯৩ শতাংশ।

সেপ্টেম্বর শেষে এজেন্টব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসী আয় আসার স্থিতি ছিল ১ কোটি ৬ লাখ ৫৬ হাজার ৬৯ কোটি টাকা। যেটা ডিসেম্বর শেষে প্রবাসী আয় আসার স্থিতি দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৯০ কোটি টাকা। তিন মাসে প্রবাসী আয় আসা বেড়েছে ৭ হাজার ৭৩১ কোটি ৯৫ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, দেশে এজেন্ট ব্যাংকিং গ্রাহকের বড় অংশই গ্রামের মানুষ। আলোচিত সময়ে (সেপ্টেম্বর-ডিসেম্বর) গ্রামে গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ৪০৫ জন। এজেন্ট ব্যাংকিংয়ে অ্যাকাউন্টধারীদের মধ্যে নারী গ্রাহকের সংখ্যা এখন ১ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৬৭৫ জন।

প্রতিবেদন বলছে, গত বছরের সেপ্টেম্বর শেষে এজেন্টের সংখ্যা ছিল ১৬ হাজার ১১টি।ডিসেম্বর শেষে এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ২১টি। সে হিসাবে তিন মাসের ব্যবধানে এজেন্টের সংখ্যা বেড়েছে ১০টি। তাছাড়া সেপ্টেম্বর শেষে আউটলেটের সংখ্যা ছিল ২১ হাজার ৩৬৭টি। তবে ডিসেম্বর শেষে আউটলেটের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২৪৮ টি। অর্থাৎ তিন মাসে আউটলেটের সংখ্যা কমেছে ১১৯টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com