1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

আমেরিকায় ভয়াবহ বন্যায় অন্ধকারে কয়েক লাখ পরিবার

  • আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৫০ এএম
  • ৯৫ Time View

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণে বিভিন্ন রাজ্যের সড়ক ও বাড়িঘর প্লাবিত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক লাখ পরিবার। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। বেশিয়ার জনগণকে সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে রাস্তায় বের হবেন না, জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন।

জর্জিয়ায় বৃষ্টির ফলে উপড়ে পড়া একটি গাছের আঘাতে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যা নবম প্রাণহানির ঘটনা হিসেবে রেকর্ড হয়েছে।

কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলাইনা—এই আটটি রাজ্যে সপ্তাহান্তে বিভিন্ন মাত্রার ঝড়সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছিল। রাজ্যগুলোর বেশিরভাগই সেপ্টেম্বর মাসে হ্যারিকেন হেলেনের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

পাওয়ারআউটেজ ইউএস জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে আট রাজ্যে রোববার রাত পর্যন্ত পাঁচ লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল।

সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে কেন্টাকিতে। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, রাজ্যের কিছু অংশে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এর ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

কেন্টাকির গভর্নর জানিয়েছেন, তার রাজ্যে ৩০০টির বেশি সড়ক বন্ধ রয়েছে। তিনি জরুরি দুর্যোগ ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য হোয়াইট হাউজে আবেদন করেছেন।

রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সহায়তা অনুমোদন করেন এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, বন্যার সবচেয়ে ভয়াবহ দিক এখনো শেষ হয়নি। কেন্টাকি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক এরিক গিবসন বলেন, নদীগুলো আরও ফুলেফেঁপে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com