1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

১ হাজার কোটি টাকার অতিরিক্ত আর্থিক সহায়তা চেয়েছে ন্যাশনাল ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১.২৫ পিএম
  • ৮৬ Time View

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে ১ হাজার কোটি টাকার অতিরিক্ত আর্থিক সহায়তা চেয়েছে। এটি তাদের জন্য দ্বিতীয় দফার সহায়তা। এর আগে বাংলাদেশ ব্যাংক তাদেরকে ৪ হাজার কোটি টাকা প্রদান করেছিল।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকটি ১০ শতাংশ সুদে এই তারল্য সহায়তা চেয়েছে। তবে এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সহায়তার বিষয়ে নিশ্চিত করে বলেন, গ্রাহকদের অর্থ পরিশোধের উদ্দেশ্যে তাদের এই সহায়তা প্রয়োজন।

তিনি আরও জানান, যে ৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল, তার কীভাবে ব্যবহার হয়েছে, তা কেন্দ্রীয় ব্যাংক জানতে চেয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে তারা একটি প্রেজেন্টেশন প্রস্তুত করেছে এবং আগামী সপ্তাহের কোন এক সভায় এ ব্যাপারে আলোচনা করা হবে।

ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মিন্টু বলেন, ব্যাংকটির পূর্ববর্তী পরিচালনা পর্ষদের দুর্নীতির কারণে বর্তমানে ব্যাংকটি সংকটে রয়েছে। তিনি আশাবাদী যে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার মাধ্যমে ব্যাংকটি আবার উত্তরোত্তর উন্নতির পথে ফিরে আসবে।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর দায়িত্ব গ্রহণের পর ছয়টি ব্যাংককে জরুরি তারল্য সহায়তা প্রদান করেছে, এতে ন্যাশনাল ব্যাংকও রয়েছে। যদিও গভর্নর বলেছিলেন, কোনো ব্যাংকে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া হবে না। তবে পরিস্থিতির শিকার হয়ে তাকে সেই অবস্থান থেকে সরে আসতে হয়েছে।

২০০৯ সালে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ সিকদার গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এবং সিকদার পরিবারের অভ্যন্তরীণ বিবাদের কারণে ব্যাংকটির নেতৃত্বে পরিবর্তন আসে। যদিও ওই পরিবর্তন ব্যাংকের চলমান সংকটকে আরও জটিল করে তুলেছিল।

ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ বলছে, নতুন করে আর্থিক সহায়তা পেলে ব্যাংকটি আগামী দিনে গ্রাহকদের আস্থা ফিরে পেতে সহায়ক ভূমিকা পাালন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com