1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াতে পারে: বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ১০.৫৮ এএম
  • ৯৯ Time View

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেণ, আগে খেলাপি ঋণের তথ্য লুকানো হতো। এখন লুকিয়ে রাখা সব তথ্য প্রকাশ্যে আনার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে, খেলাপি ঋণ ৪ লাখ কোটি টাকা বা তার চেয়ে বেশি। তবে, পুরো তথ্য সামনে এলে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটিও ছাড়াতে পারে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এমনই উদ্বেগজনক তথ্য দিয়েছেন তিনি।

হুসনে আরা শিখা বলেন, ‌এই মুহূর্তে খেলাপি ঋণ কম দেখানোর মতো কোনো চিন্তা আমাদের নেই। তদন্ত শেষ হলে খেলাপি কমানোর প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।

তিনি বলেন, খেলাপি ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক রুলস ফলো করার চেষ্টা করছে। খেলাপি ঋণ বৃদ্ধির এটাও একটি কারণ হতে পারে। তবে তথ্য যাইহোক, এখন আমরা সবই প্রকাশ করে দিচ্ছি, আগে যেটা লুকানো হতো।

এদিকে আর্থিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গত পাঁচ মাসের অর্জনেও অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। হুসনে আরা শিখা বলেছেন, ভালো দিক হলো, এরইমধ্যে আর্থিক ভীতি কেটে গেছে। গত পাঁচ মাসে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড পুনর্গঠন, ব্যাংকিং টাস্কফোর্স গঠন, ডলার বাজার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়ে বহু উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এসব উদ্যোগের মাধ্যমে কিছু সুফল পাওয়া গেছে, কিছু ফলাফল আসতে আরও সময় লাগবে। তবে, আর্থিক খাতে এখনো পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি। এ কারণে বাংলাদেশ ব্যাংক খুব বেশি খুশি নয়।

এছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ কোন ব্যাংকের মাধ্যমে কী পরিমাণ টাকা কোন দেশে পাচার হয়েছে, সে বিষয়ে স্পষ্ট জানা যাবে। পাচারের টাকা ফেরত আনা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া হলেও নির্ধারিত সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে। নিরাপত্তার স্বার্থেই তারা এ বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com