1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ফ্রান্সে অভিবাসী ক্যাম্পের কাছে গুলি, নিহত ৫

  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩.৫৯ পিএম
  • ৮৯ Time View

উত্তর ফ্রান্সের লুন-প্লাজ এলাকার ডানকার্ক উপকূলের কাছে একটি অভিবাসী ক্যাম্পের কাছে শনিবার (১৪ ডিসেম্বর) একাধিক গুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন।

ফরাসি গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন ২২ বছর বয়সী একজন ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। নিহতদের মধ্যে দুইজন নিরাপত্তারক্ষী এবং দুইজন অভিবাসী রয়েছেন বলে জানা গেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র জানায়, সন্দেহভাজন ব্যক্তি ওয়ার্মহাউট শহরে আগের একটি গুলির ঘটনাতেও জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সন্দেহভাজনের গাড়ি থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডানকার্কের মেয়র প্যাট্রিস ভারগ্রিয়েট এই ঘটনাকে ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তবে হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

এই ঘটনার পর লুন-প্লাজ এলাকায় বিপুল সংখ্যক জরুরি সেবা কর্মী উপস্থিত হয়েছেন। হামলাটি অভিবাসী ক্যাম্পের ভেতরে ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। লুন-প্লাজ এলাকায় বেশ কিছু অস্থায়ী ক্যাম্প রয়েছে, যেখানে যুক্তরাজ্যে যাওয়ার আশায় বহু অভিবাসী অবস্থান করেন।

ফ্রান্সের উত্তরাঞ্চলে এ ধরনের ক্যাম্পগুলো থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন অনেক অভিবাসী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com