1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করছেন এফবিআই প্রধান

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১০.১১ এএম
  • ৯১ Time View

আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির এফবিআই প্রধান ক্রিস্টোফার রে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার এফবিআই-এর অভ্যন্তরীণ এক বৈঠকে রে ঘোষণা দেন যে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এরইমধ্যে এফবিআই-এর পরবর্তী প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলে নাম ঘোষণা করেছেন। 

গতকাল বৈঠকে রে বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে ব্যুরোর জন্য সঠিক জিনিসটি হলো বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত কাজ করা এবং এরপর পদত্যাগ করা।

এক কর্মকর্তা জানান, রে’র এমন ঘোষণার পর অনেকে তাকে দাঁড়িয়ে সম্মান জানান এবং কিছু দর্শককে কাঁদতেও দেখা গেছে। 

২০১৭ সালে রে’কে ১০ বছরের জন্য এফবিআই প্রধান হিসেবে বেছে নেন ট্র্যাম্পই। তবে পরবর্তী সময়ে ট্রাম্পের চক্ষুশূল হয়ে উঠেন রে। সম্প্রতি ট্রাম্প বলেছেন, রে-এর পদত্যাগ আমেরিকার জন্য একটি চমৎকার দিন হবে। 

এদিকে গত বুধবার ক্যাশ প্যাটেল বলেছেন, তিনি একটি মসৃণ ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, সিনেটররা চমৎকার এবং আমি তাদের পরামর্শ এবং সম্মতি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আস্থা এবং এফবিআই-এর আইন-শৃঙ্খলা ও সততা পুনরুদ্ধারের জন্য উন্মুখ হয়ে আছি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই-এর কড়া সমালোচক হিসেবে পরিচিত ক্যাশ প্যাটেল। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট নির্মূল করারও কথা বলেছেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com