1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

শিগগির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাক্রোঁ

  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৩.২৯ পিএম
  • ১১২ Time View

ফরাসি প্রধানমন্ত্রী পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ খুব শিগগির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

গত বুধবার আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পদত্যাগ করার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তবে তিনি নিজের পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন।

স্কাই নিউজ ও আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট। ভাষণে তিনি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। কারণ, তার দেশে রাজনৈতিক অচলাবস্থা চলতে পারে না।

এর আগে মাত্র তিন মাসের মাথায় প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেশের সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে তিনি বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিলেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা চলছিল।

দেশের পরবর্তী বাজেট পাস করা নিয়ে আরও অচলাবস্থা দেখা দেয়। এক পর্যায়ে বিরোধী দলীয় এমপিরা প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে তিনি ভোটে হেরে যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com