1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

ভারতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১.৪০ পিএম
  • ১০২ Time View

শক্তিশালী ৫.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারতের তেলঙ্গানার মুলুগু জেলা। তেলেঙ্গানা ছাড়াও বুধবার (৪ ডিসেম্বর) সকালে হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও কম্পনের খবর পাওয়া গেছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে আঘাত হানে। এর ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে।

তবে বিশেষজ্ঞরা ভূমিকম্পের সময় বাসিন্দাদের সতর্ক থাকার এবং ভিড় বা অনিরাপদ কাঠামো এড়ানোর পরামর্শ দিয়েছেন। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূমি থেকে ৪০ কিলোমিটা গভীরে।

স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, তেলেঙ্গানা খুব কম ভূমিকম্প-প্রবণ। এই অঞ্চলে ভূমিকম্প আঘাত হানা একটি বিরল ঘটনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com