1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৯.৫৯ এএম
  • ৮২ Time View

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দেশটির একজন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তা আছেন। সোমবার (২ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। 

গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরেও যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ লেবাননের। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত হয়েছে। অন্যদিকে এর প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

এরপর ইসরায়েল ফের সিরিজ বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পথে। 

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হিজবুল্লাহ প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে।

গোষ্ঠীটির অভিযোগ, লেবাননজুড়ে বিমান হামলা, দক্ষিণে বেসামরিকদের উপর গুলি, লেবাননের আকাশসীমায় ড্রোন এবং জেট উড়ানোর মাধ্যমে ইসরায়েল বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। 

এর আগে সোমবার লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় জেলা নাবাতিয়ে ইসরায়েলি রকেট হামলায় অফিসার মাহদি খেরিস নিহত হয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com